প্রকাশিত: ১৬ জুন, ২০২৫ ১২:৫৬:২০
প্রজন্মডেক্স:হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালক ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় বাসচালক মো. সাব্বির মিয়াকে স্থানীয়রা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়,
জানা গেছে, ভুক্তভোগী তরুণী বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকার বাসিন্দা ও ঢাকার ফার্মগেটের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার তিনি বিলাশ পরিবহনের একটি বাসে ঢাকার ফার্মগেট থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পৌঁছে যায়। পরে সিলেট থেকে আজমিরীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে তিনি ‘মা এন্টারপ্রাইজ’ নামের আরেকটি বাসে ওঠেন।
শেরপুর পর্যন্ত কিছু যাত্রী থাকলেও পরে বাসে একা পড়ে যান ওই তরুণী। এই সুযোগে তাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।
আউশকান্দি এলাকায় বাসটি থামার পর তরুণীর চিৎকার শুনে আশপাশের মানুষ পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা চালককে আটক করে তাদের হাতে তুলে দেয়। তবে হেলপার লিটন পালিয়ে যায়।
নবীগঞ্জ থানার ওসি বলেন, “ধর্ষণের অভিযোগে বাসচালককে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রজন্মনিউজ২৪/সাদিক
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট
সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন
চট্টগ্রামে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ এইচএসসি পরীক্ষার্থী আহত
জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা: সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর
ফিল্মি কায়দায় বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ
পথচারীকে চাপা দিয়ে হত্যা, পালানোর সময় চালকসহ বাস আটক
ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধর্ষণ, বিএনপি নেতাকে অব্যাহতি
বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ